বিনামূল্যে নকিয়ার ম্যাপ অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তৈরি পণ্যে বিনামূল্যে ম্যাপ অ্যাপ্লিকেশন যুক্ত করার পরিকল্পনা করেছে নকিয়া। প্রাথমিকভাবে অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম নির্ভর পণ্যে নকিয়ার ম্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। নতুন ব্র্যান্ড ‘হেয়ার’-এর অধীনে এ ম্যাপ অ্যাপ্লিকেশনের নাম হেয়ার ম্যাপ রেখেছে নকিয়া। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে অফলাইনেও এটি ব্যবহার করা যাবে। এতে রাস্তার মানচিত্রের পাশাপাশি পথচারীদের জন্য অডিও শুনে রাস্তা চেনার সুবিধাও থাকছে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগলের ম্যাপ সেবার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিনামূল্যে এ ম্যাপ অ্যাপ্লিকেশন চালু করছে নকিয়া।এক খবরে বিবিসি জানিয়েছে, আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর পণ্য ছাড়াও গুগলের অ্যান্ড্রয়েড-নির্ভর পণ্যেও ম্যাপ সুবিধা যুক্ত করবে নকিয়া। মজিলার নতুন ফায়ারফক্স ব্রাউজারের টুল হিসেবে সফটওয়্যার যুক্ত করার পরিকল্পনা করেছে নকিয়া।