বিনামূল্যে সুইফটকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইফটকি
সুইফটকি

অ্যান্ড্রয়েডের জনপ্রিয় কিবোর্ড অ্যাপ্লিকেশন সুইফটকি এখন থেকে বিনামূল্যেই ব্যবহারের সুযোগ মিলবে। এই অ্যাপ্লিকেশনটি আগেভাগেই টাইপ করা শব্দের ধারণা করতে পারে বলে এর মাধ্যমে দ্রুতগতিতে টাইপ করা যায়।

গুগলের প্লে স্টোরে ২০১২ সাল থেকে ‘পেইড অ্যাপ্লিকেশন’ হিসেবে ছিল সুইফটকি। ৩.৯৯ মার্কিন ডলার দামের এই অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যেই ব্যবহারের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অবশ্য অ্যাপ্লিকেশনটির জন্য আলাদা করে থিম কিনতে হলে অর্থ খরচ করতে হবে। যাঁরা এই অ্যাপ্লিকেশনটির জন্য অর্থ খরচ করেছিলেন তাঁরা ১০টি থিম এই অ্যাপ্লিকেশনটি আপডেটের সঙ্গে বিনামূল্যেই পাবেন।

প্লে স্টোরে সুইফটকি পাওয়া যাবে এই লিংকটিতে https://play.google.com/store/apps/details?id=com.touchtype.swiftkey