বিনামূল্যের বিজ্ঞাপন নিয়ে বিক্রয় ডটকমের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে অনলাইনে বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম ‘বিক্রয় ডট কম’ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে এক লাখেরও বেশি অনলাইন ক্লাসিফায়েড বিজ্ঞাপন রয়েছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে। অ্যালেক্সা ডটকমের তথ্য অনুযায়ী, ওয়েবসাইট হিসেবে বাংলাদেশে বিক্রয় ডটকমের অবস্থান ২৭ তম।বাংলাদেশে পুরোনো পণ্যের বাজার হিসেবে সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান ‘বিক্রয় ডটকম’ ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ প্ল্যাটফর্মটি ব্যবহার করে বিনামূল্যে ইংরেজি ও বাংলা ভাষায় পণ্য বেচা-কেনার সুযোগ রয়েছে।