বিনিয়োগ পেল এসো শিখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিডি ভেঞ্চার লিমিটেডের বিনিয়োগ পেয়েছে ইন্টারনেটভিত্তিক দূরশিক্ষণের ওয়েব পোর্টাল এসো শিখি (www.eshosikhi.com)। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বিডি ভেঞ্চারের কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই বিনিয়োগ চুক্তি সই করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান এম এহসানুল হক এবং এসো শিখির চেয়ারম্যান সোহেল আহম্মদ, প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম তানভীর, পরিচালক মোবারক হোসেন ও হামিদুল ইসলাম।

এস এম তানভীর প্রথম আলোকে বলেন, এই বিনিয়োগ পাঠ্যক্রমভিত্তিক মানসম্মত ভিডিও লেকচার ও পরীক্ষা তৈরিতে ব্যবহার করা হবে। শওকত হোসেন বলেন, ‘এসোশিখি ডটকম বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।