বিপণন বাড়ছে সারফেসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট নির্ধারিত বিক্রেতা প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সারফেস ট্যাবলেট বিক্রি করতে পারবে। আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে চলতি সপ্তাহেই সারফেস ট্যাবের খুচরা বিক্রি শুরু হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে রয়টার্স।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, যদিও মোট কতগুলো সারফেট ট্যাবলেট বিক্রি হয়েছে মাইক্রোসফট এখনও সে সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি। তবে খুচরা বাজারে আসার প্রবণতা দেখে বোঝা যাচ্ছে যে, মাইক্রোসফটের তৈরি সারফেসের চাহিদা ক্রমশ বাড়ছে।মাইক্রোসফটের সারফেস প্রকল্পের ব্যবস্থাপক প্যানস প্যানি জানিয়েছেন, সারফেস ট্যাবলেট নিয়ে মানুষ দারুণ প্রতিক্রিয়া দেখিয়েছে। তাই এ ট্যাবলেটটির উত্পাদন ও বিপণন বাড়ানো হচ্ছে। রিটেইলার বা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছে সারফেস বিক্রির জন্য দেওয়া হচ্ছে। অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে সারফেস বাজারে আনার পর থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিতে মাইক্রোসফট স্টোর ও অনলাইনে সারফেস বিক্রি করছিল। বর্তমানে উইন্ডোজ আরটি নির্ভর সারফেস ট্যাব বাজারে রয়েছে। এআরএম চিপ নির্ভর এ ট্যাবলেটটি পুরোনো উইন্ডোজ অ্যাপ সমর্থন করে না। ৩২ গিগাবাইট মডেলের এ ট্যাবলেটটির দাম ৪৯৯ ডলার। তবে কভার ও কিবোর্ডের জন্য আলাদাভাবে ১২০ ডলার খরচ করতে হবে।সম্প্রতি উইন্ডোজ ৮ প্রো নির্ভর নতুন মডেলের আরেকটি সারফেস ট্যাব বাজারে আনার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। জানুয়ারি মাস নাগাদ নতুন সারফেস ট্যাব বাজারে আসতে পারে।