বিপণন বিনিয়োগ বাড়ানোর চিন্তা মাইক্রোসফটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট করপোরেশনের উইন্ডোজ ফোনের বিক্রি ছিল হতাশজনক। প্রতিষ্ঠানটি এ মুহূর্তে উইন্ডোজফোনে ব্যাপক বিপণন বিনিয়োগের কথা চিন্তা করছে।এ লক্ষ্যে মাইক্রোসফট বাজারে তাদের মূল প্রতিদ্বন্দ্বী স্যামসাং ইলেকট্রনিকস, এইচটিসি করপোরেশন ও অ্যাপল ইনকরপোরেশনের পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে স্যামসাং ও এইচটিসি যেভাবে খুচরা বিক্রেতাদের প্রণোদনা দিয়ে থাকে, মাইক্রোসফটও সেভাবে কাজ করার পরিকল্পনা করছে। স্যামসাং ও এইচটিসি সব সময়ই যেকোনো পণ্যের প্রচার ও প্রসারে বিপুল অঙ্কের বিনিয়োগ করে থাকে। আগামী সপ্তাহেই মাইক্রোসফট উইন্ডোজফোনের নতুন সংস্করণ (৭.৫) বাজারে নিয়ে আসছে।গত অক্টোবরে মাইক্রোসফট উইন্ডোজফোনের একটি সংস্করণ বাজারে নিয়ে আসে। কিন্তু সেটি প্রতিষ্ঠানটির বিক্রি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতারই পরিচয় দিয়েছে। উইন্ডোজফোন প্রতিনিয়ত অ্যাপল ইনকরপোরেশনের আইফোনের বিভিন্ন সংস্করণ ও গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে তৈরি বিভিন্ন স্মার্টফোনের কাছে বাজার হারাচ্ছে। এ মুহূর্তে প্রতিষ্ঠানটির এ পণ্যের জন্য নতুন ধরনের বিপণন কৌশল জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের একজন বিশ্লেষক বলেন, ‘প্রযুক্তির দিক দিয়ে মাইক্রোসফট কোনোভাবেই পিছিয়ে নেই। কিন্তু বাজারের অন্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মাইক্রোসফট সব সময়ই বিপণন কৌশলে পিছিয়ে থাকে। এবার এ ব্যাপারটি মাথায় রেখে নতুন কৌশলে কাজ করার সময় এসে গেছে।’ ব্লুমবার্গ।