বিপন্ন ভাষা রক্ষায় গুগলের ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের বিভিন্ন অংশের বিপন্ন ভাষা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে গুগল। বিপন্ন ভাষা রক্ষায় ২০ জুন একটি ওয়েবসাইট তৈরির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।বিপন্ন ভাষা প্রকল্প বা `এনডেনজার্ড ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট' নামের এ প্রকল্পটি পরিচালনা করবেন ক্লারা রিভেরা রড্রিগজ ও জ্যাসন রিসম্যান।গুগলের এক ব্লগ পোস্টে প্রকল্পটির পরিচালক রড্রিগজ জানিয়েছেন, বিশ্বের বিখ্যাত ভাষাবিদেরা গুগলের এই প্রকল্পে কাজ করবেন।গুগলের ওয়েবসাইটটির মাধ্যমে ভাষাবিজ্ঞানীরা তঁাদের গবেষণা ও ভাষা-বিষয়ক বিভিন্ন কাজ সরাসরি বিনিময় করা ছাড়াও তা হালনাগাদ করতে পারবেন। এরই মধ্যে বিভিন্ন গবেষকেরা এই ওয়েবসাইটে লেখাও শুরু করে দিয়েছেন।গুগল জানিয়েছে, অডিও ও ভিডিও পোস্টের মাধ্যমে বিপন্ন ভাষার তথ্য আপলোড করা যাবে।ওয়েবসাইটটির ঠিকানা endangeredlanguages.com