বিপিও খাতে রয়েছে দারুণ সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গত বৃহস্পতিবার শেষ হয়েছে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং (বিপিও) সম্মেলন ২০১৫। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের শেষ দিনে সাতটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুই দিনের এ আয়োজনে ছিল তরুণ দর্শনার্থীদের ভিড়।

বৃহস্পতিবার ‘গ্লোবাল বিপিও ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাক্টিসেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তিসহ সবে ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে।
সেমিনারে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, সারা বিশ্বে বিপিও একটি বড় খাত। এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। সেমিনারে বক্তব্য দেন অগমেডিক্সের ভাইস প্রেসিডেন্ট শ্রী দয়া সিং, এক্সচেঞ্জার জাপানের সাবেক চেয়ারম্যান ক্লাইডি উনোসহ অনেকে।
একই দিনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইয়ুথ টু ড্রাইভ বিপিও ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বক্তারা বলেন, পড়াশোনার ÿক্ষতি না করেও বিপিও খাতে কাজ করার সুযোগ রয়েছে। তবে এ খাতে ভালো করতে হলে ইংরেজি ভাষাজ্ঞান এবং যোগাযোগ বিষয়ে দক্ষ হতে হবে। বাক্যের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশের বিপিও খাতে ২৫ হাজার লোক কাজ করছে। তরুণেরা এগিয়ে এলে ২০২১ সালের মধ্যে এই খাতে দুই লাখ লোক কাজ করতে পারবে।