বিপিও সম্মেলনে চাকরি পেলেন ২৩৫ শিক্ষার্থী

৯ ও ১০ ডিসেম্বরঢাকায় অনুষ্ঠিত হলো বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলন। ‘বিপিও সামিট ২০১৫’ নামের এ সম্মেলনে বিভিন্ন বিপিও প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন ২৩৫ শিক্ষার্থী। সম্মেলন চলাকালীন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সদস্য ছয়টি প্রতিষ্ঠান এসব শিক্ষার্থীদের চাকরির নিয়োগপত্র দিয়েছে।
বাক্য সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, সম্মেলনকে কেন্দ্র করে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে প্রচারণার মাধ্যমে সাত হাজারেরও বেশি জীবনবৃত্তান্ত নেওয়া হয়। সেখান থেকে বাছাই করে বিপিও সম্মেলনে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয় এবং নির্বাচিত শিক্ষার্থীদের চাকরির নিয়োগপত্র দেওয়া হয়।
বিপিও সম্মেলনে ইন্টারভিউ দিয়ে কলসেন্টারের খণ্ডকালীন চাকরি পাওয়া উ
ত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস বলেন, ‘পড়াশোনার পাশাপাশি এই চাকরি আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অভিজ্ঞতা যোগ করবে।’ ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে ইম্পেল সার্ভিস অ্যান্ড সলিউশন ২০ জন শিক্ষার্থী, সার্ভিস সলিউশনস লিমিটেড ৫০, মাই আউটসোর্সিং ২০ জন, ফিফো টেক ২০ জন, ভার্গো কন্টাক্ট সেন্টার সার্ভিস ৪০ জন, জেনেক্স ইনফোসিসি লিমিটেড ৫০ জন এবং ডিজিকন ৩৫ জন শিক্ষার্থী নিয়োগ দিয়েছে। বিজ্ঞপ্তি