বিপিও সম্মেলনে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিনার, কর্মশালা আর বিদেশি অতিথিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনের বিপিও সামিট ২০১৬। বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা হয় এতে।
বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলন শুরু হয়। শেষ হয়েছে গতকাল শুক্রবার। সম্মেলনের প্রথম দিন সরকারি কাজে আউটসোর্সিং: আন্তর্জাতিক চর্চা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে বিশ্বব্যাপী নেটওয়ার্কে যুক্ত হওয়া, যুবকদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিপিও খাতে সুযোগ, বিগ ডেটা বিশ্লেষণ, কলসেন্টার এজেন্টদের জন্য প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, ‘আমাদের এখন তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) ওপর জোর দিয়ে কাজ করে যেতে হবে। আইসিটি এমন একটি খাত, যার দিগন্ত অপরিসীম। দ্বিতীয় ও শেষ দিনেও ছিল একাধিক সেমিনার।
এই আয়োজনে ২০ জন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ বিভিন্ন সেমিনার ও কর্মশালায় বক্তৃতা করেন।