বিপ্রপার্টিতে আবাসনের খোঁজখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসনবিষয়ক ই-কমার্স ওয়েবসাইট বিপ্রপার্টি ডটকম সম্প্রতি অনলাইন ঢাকার আবাসিক ও অনাবাসিক ফ্ল্যাটের তথ্য প্রকাশ করেছে। তাঁদের করা সমীক্ষা অনুযায়ী, বর্তমানে ঢাকার মধ্যে ১৪ শতাংশ ফ্ল্যাট খালি আছে। এর মধ্যে ১০ শতাংশ ফ্ল্যাট ভাড়া হবে, আর ৪ শতাংশ ফ্ল্যাট বিক্রি হবে লেখা হবে। এর মধ্যে বনানী, গুলশান ১ ও বাড্ডায় সর্বোচ্চ ফ্ল্যাট ভাড়া হবে। রামপুরাতে সবচেয়ে কম ভাড়ার জন্য খালি আছে। বসুন্ধরা আবাসিক এলাকায় সর্বোচ্চ ৬ শতাংশ বাসা বা ফ্ল্যাট বিক্রির জন্য খালি আছে। এর পরপরেই আছে বাড্ডা, মালিবাগ ও শান্তিনগর। 

বিপ্রপার্টির কর্তৃপক্ষের ভাষ্য, অনলাইনে তাঁরা ফ্ল্যাট ভাড়া বা কেনা বেচার সুবিধা দিতে কাজ করছে। বিপ্রপার্টি (www.bproperty.com) সাইটে গিয়ে তথ্য জানা যাবে। বিজ্ঞপ্তি।