বিবর্তনেও অপরিবর্তিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবর্তন-প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির। তার পরও যুগ যুগ ধরে বিবর্তনের মধ্য দিয়েই সব ধরনের প্রাণীদেহের গঠন পরিবর্তিত হয়। কিন্তু বিজ্ঞানীরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছেন, এই বিবর্তন সত্ত্বেও মানুষের পায়ের পাতার গঠনে খুব বেশি পরিবর্তন ঘটাতে পারেনি। ফলে মানুষের পায়ের পাতা অস্বাভাবিকভাবে প্রায় অপরিবর্তিত রয়ে গেছে।
হাঁটার বিশেষ যন্ত্রে (ট্রেডমিল) স্বেচ্ছাসেবকদের অন্তত ২৫ হাজার পায়ের ছাপ পরীক্ষা করেন গবেষকেরা। বিবর্তনের মাধ্যমে পায়ের পাতার গঠনে পরিবর্তনের বিষয়টি চাপ-সংবেদনশীল ওই ট্রেডমিলের সাহায্যে অনুসন্ধান ও বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, মানুষের আদি পূর্বপুরুষের পায়ের গঠনের সঙ্গে বর্তমান পায়ের পাতার গঠনে আশ্চর্য মিল রয়েছে। পিএ ও ইনডিপেনডেন্ট।