বিবিসির আইপ্লেয়ারের নতুন সংস্করণ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসির আইপ্লেয়ারের নতুন সংস্করণ চালু হয়েছে। নতুন এ আইপ্লেয়ারে সামাজিক যোগাযোগের সুবিধাসহ যুক্ত হয়েছে নতুন নানা বৈশিষ্ট্য। আইপ্লেয়ারের মাধ্যমে টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান, পছন্দ অনুযায়ী টুলস ইত্যাদির কাজ করা যাবে, যাতে দর্শকেরা পূর্ণাঙ্গ সুবিধা পান। এর সঙ্গে সামাজিক যোগাযোগের সুবিধা যুক্ত হওয়ায় দর্শকেরা তাঁদের পছন্দের অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ও টুইটারে যুক্ত করতে পারবেন। ২০০৭ সালে প্রথম চালু হওয়া বিবিসির এ সেবার মাধ্যমে টিভির বিভিন্ন অনুষ্ঠান সংগ্রহ করা যাবে। শুরু থেকেই আইপ্লেয়ার দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। দেখা গেছে, প্রতি মাসে প্রায় ১১০ কোটি মিনিট ভিডিও দেখা হচ্ছে আইপ্লেয়ারে! আইপ্লেয়ারের এ সেবা টেলিভিশন, টিভি প্রোগ্রাম, অনলাইনসহ মোবাইল ফোনসেটে পাওয়া যাবে। এরই মধ্যে আন্তর্জাতিকভাবে আইপ্লেয়ার ওয়েবসাইট চালুর ব্যাপারে বিবিসি এবং গুগলের মধ্যে আলোচনা চলছে। —টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী