বিবিসির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসির কয়েকটি টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের আক্রমণের মুখে পড়েছিল। বিবিসি জানিয়েছে, সিরিয়ান ইলেকট্রনিক আর্মি নামের একটি হ্যাকার দল বৃহস্পতিবার বিবিসির একাধিক টুইটারের অ্যাকাউন্ট হ্যাক করেছিল। হ্যাক করার পর বিবিসির আবহাওয়া সংক্রান্ত টুইটার অ্যাকাউন্ট থেকে ভুয়া আবহাওয়া সংক্রান্ত টুইট করা হয়।বিবিসি জানিয়েছে, বর্তমানে টুইটার অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়েছে। এ ঘটনার জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে বিবিসি।