বিয়ে নিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই ছাদের নিচে বিয়েবাড়ির সব আয়োজনের সমাধান দিতে গত ২২ থেকে ২৫ আগস্ট হয়ে গেল বিবাহ উৎসব। ঢাকার দৃক গ্যালারিতে যৌথভাবে এই উৎসবের আয়োজন করে ড্রিম উইভার ও ওয়েডিং ডেকোর বাই নুসরাত।

ড্রিম উইভারের প্রধান নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, ‘বিয়েবাড়ির প্রতিটি মুহূর্তকে ছবি বা ভিডিওতে ধরে রাখতে কাজ করি আমরা।’
ওয়েডিং ডেকোর বাই নুসরাত আয়োজন করে বিয়েবাড়ির মঞ্চ, হলুদের মঞ্চ, প্রবেশপথ, হলুদের গয়না, বিভিন্ন ডালা সাজানো, রাখি বা উপহার, টেবিল-চেয়ার সাজানো, ডিজেসহ নানা কাজ।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নুসরাত নওরিন বলেন, ‘বিয়ের মৌসুম সামনে রেখে আমরা নানা ধরনের প্যাকেজ রেখেছি।’