বিয়োগের জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমার বন্ধুকে ২০ থেকে ৯৯-এর মধ্যবর্তী যেকোনো একটি সংখ্যা মনে মনে ধরতে বলো। এরপর বলো, ‘যে সংখ্যাটি তুমি লিখেছ, সেটির অঙ্ক দুটি যোগ করো। (যেমন: ৩৩ হলে ৩+৩=৬)। বন্ধু অঙ্ক যোগ করার পর প্রাপ্ত সংখ্যাটিকে শুরুতে লেখা সংখ্যা থেকে বিয়োগ করতে বলো। এরপর বন্ধুকে বিয়োগফলে যেকোনো একটি অঙ্ক তোমাকে বলতে বলো। বন্ধু একটি অঙ্ক বললেই তুমি অন্যটি বলে দিতে পারবে। কীভাবে? কারণ, তোমার একটা কৌশল জানা আছে। কৌশলটি হলো, বন্ধু যে অঙ্কই বলবে, তুমি ৯ থেকে সেটি বিয়োগ করে নেবে। দেখবে ফলাফল মিলে গেছে।

এসো, অঙ্কটি করে দেখি।

ধরো, তোমার বন্ধু ধরেছে ৫৭

বন্ধু ৫ আর ৭ যোগ করে পাবে ৫+৭=১২। এবার সে ৫৭-১২ বিয়োগ করে পাবে = ৪৫। বন্ধুকে তুমি বিয়োগফলের একটি অঙ্ক বলতে বললে। ধরা যাক, সে বলল ৪। তুমি তখন ৯ থেকে বিয়োগ করে বলবে অন্য অঙ্কটি ৫। আবার বন্ধু যদি ৫ বলে, তখন তুমি ৯ থেকে ৫ বিয়োগ করে বলবে অন্য অঙ্কটি।

বন্ধু এই জাদুতে অবাক না হয়ে পারবেই না।