প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ইউনান প্রদেশে মায়োসিন যুগের একটি অল্পবয়সী বানরের জীবাশ্ম (ফসিল) উদ্ধার করা হয়েছে। এটি লুফেংপিতেকাস প্রজাতির বানরের মাথার খুলি বলে দাবি করছেন চীন ও যুক্তরাষ্ট্রের গবেষকেরা। চায়নিজ সায়েন্স বুলেটিন সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বিশেষজ্ঞরা বলছেন, এ পর্যন্ত লুফেংপিতেকাস প্রজাতির প্রাণীর মাত্র দুটি সম্পূর্ণ খুলি পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির নৃবিজ্ঞানের অধ্যাপক নিনা জ্যাবলানোস্কি বলেন, এ ধরনের প্রাণীর খুলি উদ্ধারের বিষয়টি অত্যন্ত বিরল ও গুরুত্বপূর্ণ। এটি নিয়ে গবেষণায় মায়োসিন যুগের স্তন্যপায়ী প্রাণীর মাথার গঠন সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। এ যুগের শুরু হয়েছিল প্রায় দুই কোটি ৩০ লাখ বছর আগে। আজ থেকে ৫০ লাখ বছর আগে মায়োসিন যুগের সমাপ্তি ঘটে। সিবিসি নিউজ।