বিরল রোমান মুদ্রা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বিরল রোমান ​মুদ্রা উদ্ধার করা হয়েছে। এটি চতুর্থ শতাব্দীর বা দেড় হাজার বছরের পুরোনো মুদ্রা বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। রাজধানী মস্কো থেকে প্রায় ৫৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভ্যালিকি নভগোরোদ শহরের কাছাকাছি একটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র খুঁড়ে তামার মুদ্রাটি গত শুক্রবার উদ্ধার করা হয়। আর্কিওলজি ইনস্টিটিউট অব দ্য রাশিয়ান একাডেমি অব সায়েন্সের গবেষকেরা সেখানে থেকে এ পর্যন্ত প্রায় চার হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পেয়েছেন। রোমান মুদ্রাটির এক পাশে অঙ্কিত আছে রোমের প্রতিষ্ঠাতা রমুলাস ও রেমুস এবং সঙ্গে একটি নেকড়ের ছবি। আর অন্য পাশে রয়েছে একজন রোমান দেবীর ছবি। গবেষক দলের প্রধান ওলেগ ওলেনিকভ বলেন, তামার মুদ্রাটি কনসট্যান্টিনোপোলের প্রতিষ্ঠাতা প্রথম কনসট্যানটাইনের আমলের। এএফপি।