বিরামপুরে কম্পিউটার শিক্ষকদের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষকদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে দক্ষতা ১৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। এতে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহারও শেখানো হয়। গতকাল বুধবার প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোখছানা বেগম। বিরামপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয় প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক নূরে আলম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ্্, একাডেমিক সুপারভাইজার মো. রাশেদ আল মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা ময়নুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী মাহমুদ জামান। —বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি