বিরামপুরে শিক্ষকদের কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষকদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে দক্ষতা বাড়াতে এবং শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার নিয়ে ১৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত বুধবার সকালে বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রশিক্ষণকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোখছানা বেগম কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ্ জানান, শিক্ষকদের আইসিটির বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তোলাই এ প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য। তাঁদের মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ সম্পর্কেও ধারণা দেওয়া হবে।