বিল গেটসকে অপসারণের প্রস্তাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের চেয়ারম্যান পদ থেকে বিল গেটসকে অপসারণের প্রস্তাব করা হয়েছে! সম্প্রতি প্রতিষ্ঠানটির তিন বিনিয়োগকারী এ প্রস্তাব করেছেন বলে জানা গেছে। ১৯৭৫ সালে বন্ধু পল অ্যালেনকে সঙ্গে নিয়ে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন বিল গেটস। আর এখন সেই প্রতিষ্ঠান থেকেই তাঁকে অপসারণের প্রস্তাব প্রযুক্তি বিশ্বে আলোচনার ঝড় তুলেছে।
প্রযুক্তি দুনিয়ায় প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত বিল গেটসকে নিয়ে অংশীদার বিনিয়োগকারীদের এমন মন্তব্যে বেশ বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছে। মাইক্রোসফটের মোট ২০ জন শীর্ষ বিনিয়োগকারীর মধ্যে অপসারণের প্রস্তাব করা তিনজনের মিলিত শেয়ারের পরিমাণ ৫ শতাংশ। এ প্রস্তাবের পেছনে নিজেদের অনেকগুলো যুক্তি হলো চেয়ারম্যান হিসেবে বিল গেটসের অবস্থান প্রতিষ্ঠানটির নতুন নতুন কৌশল গ্রহণের পক্ষে সমস্যা সৃষ্টি করছে। এ ছাড়া বেশির ভাগ সময় নিজের ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ নিয়ে বেশি ব্যস্ত থাকা চেয়ারম্যান মাইক্রোসফটের উন্নয়নে সময় কম দিচ্ছেন বলেও অভিযোগ এ তিন বিনিয়োগকারীর। তবে এ বিষয়ে মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ কিছু জানায়নি। —গার্ডিয়ান ও দ্য টেলিগ্রাফ