বিল গেটসের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দরিদ্র মানুষের নাগালের বাইরে প্রযুক্তি রেখে যে ভুল পশ্চিমা বিশ্ব করেছে, সে একই ভুল না করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি আবুধাবি মিডিয়া সামিটে বিল গেটস এ আহ্বান জানান। খবর টেলিগ্রাফ অনলাইনের।মিডিয়া সামিটে এ প্রসঙ্গে বিল গেটস বলেন, ‘পশ্চিমা বিশ্ব যে অবহেলা করেছে, সে ভুল যেন মুসলিম বিশ্ব না করে। আমাদের মনে রাখতে হবে যে ধনীরা খুব সহজেই আধুনিক প্রযুক্তির নাগাল পেতে পারে কিন্তু প্রযুক্তি সহজলভ্য করলে তা দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছে যায় এবং তাতে তাঁদের জন্য সুবিধা নিশ্চিত করা যায়।’