বিল গেটসের মুখে স্টিভ জবসের প্রশংসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের প্রশংসা করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিল গেটস। তাঁর ভাষ্যে, ‘স্টিভ জবসের তুলনায় তিনি কিছুটা কম প্রযুক্তিপ্রেমী’। খবর হাফিংটন পোস্টের।২০১১ সালে মারা যান ক্যানসার-আক্রান্ত প্রযুক্তিবিদ স্টিভ জবস। অ্যাপল ও মাইক্রোসফট প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হওয়ায় স্টিভ জবস ও বিল গেটসকে প্রতিদ্বন্দ্বী ভাবতেন অনেকেই।সাম্প্রতিক এক সাক্ষাত্কারে বিনয়ী বিল গেটস জানিয়েছেন, ‘স্টিভ জবসের নিজস্ব স্টাইল ও এগিয়ে আসার ধরন ছিল। আর এ ধরনটাই স্টিভ জবসের চেয়ে তাকে পিছিয়ে দিয়েছে।’