বিলিভ IT অর নট

ইন্টারনেটে ছবি রাখার জনপ্রিয় ওয়েবসাইট ফ্লিকারের স্বত্বাধিকারী এখন ইয়াহু। আর ইয়াহুতে যোগ দিয়ে এর প্রধান নির্বাহী মারিসা মেয়ার দারুণ সব ক্যারিশমা দেখাচ্ছেন। ইয়াহু আবার ফিরে পাচ্ছে হারানো গৌরব, ব্যবসায়িক সাফল্য। প্রোগ্রামিং সংকেত লিখতে পারে এমন ‘কোডার’ নিয়োগ দেবে ফ্লিকার। সে জন্য একটি বিজ্ঞাপনও দিয়েছে। সেই বিজ্ঞাপন কি সাধারণ হলে চলে?মোটেই না। তাই ফ্লিকারের ‘কোডার’ নিয়োগের বিজ্ঞাপনও প্রোগ্রামিং সংকেত দিয়ে তৈরি। আর সেই বিজ্ঞাপন প্রকাশ্য কোনো মাধ্যমেও পাওয়া যাবে না। ফ্লিকারের প্রোগ্রামিং সংকেতে (কোড) লুকিয়ে আছে সেটি। যাঁরা চাকরি পেতে আগ্রহী তাঁদের প্রথমে ফ্লিকারের ওয়েবসাইট থেকে সেটা খুঁজে বের করতে হবে তার আবেদন।ফ্লিকারের বিজ্ঞাপন দেওয়ার ও কোডার নিয়োগের এই চিন্তা চমকপ্রদ হলেও নতুন নয়। তিন বছর আগে একইভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল গেম নির্মাতা ইলেকট্রনিক আর্টস (ইএ)। ইএ তাদের দান্তে’স ইনফারনো গেম তৈরির প্রোগ্রামার নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল।
অ্যাডউইক।
চার থেকে নয় বছরের শিশুদের জন্য ফার্স্টফোন নামে বিশেষ ধরনের মোবাইল ফোন তৈরি হয়েছে। অভিভাবকদের চিন্তার কিছু নেই, এ ফোন দিয়ে শিশুরা নির্দিষ্ট কয়েকটি নম্বরেই কল করতে পারবে। ফোনটি তাদের নিরাপত্তাই দেবে। এ ফোন দেখতে ব্যাংকের এটিএম কার্ড বা ক্রেডিট, ডেবিট কার্ডের মতো। ফার্স্টফোনে কোনো পর্দা নেই, ইন্টারনেটেরও সংযোগ নেই। লিখিত বার্তা বা এসএমএস পাঠানোর ব্যবস্থাও নেই। এতে আছে প্রোগ্রাম করা কয়েকটি ফোন নম্বর। নম্বরগুলো হবে মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি, ভাই-বোন বা কাছের কোনো আত্মীয়ের। যাতে শিশুরা জরুরি দরকারে অভিভাবকদের ফোন করতে পারে। ফার্স্টফোনে ১২টি নম্বর রাখা যাবে। বিবিসি।