বিলিয়ন ডলার আয়কর দিতে হবে জাকারবার্গকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের আয়করের পরিমাণ ১১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছরের মে মাসে মার্কিন শেয়ারবাজারে ফেসবুকের শেয়ার ছাড়ার পর জাকারবার্গ নিজে কেনেন ছয় কোটি শেয়ার। প্রতিটি শেয়ারের দাম ছিল ছয় সেন্ট করে। পরে তিনি তিন কোটি শেয়ার বিক্রি করে আয় করেন ১০০ কোটি ডলারেরও বেশি। আর ফেসবুকের আয় তো রয়েছেই। শেয়ার বিক্রির কারণে জাকারবার্গ হয়ে ওঠেন বিলিওনিয়ার। আর এ কারণেই তাঁর আয়ের ওপর কর আসে ১১০ কোটি মার্কিন ডলার। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ এক হাজার ৩০০ কোটি ডলার। আগামী ১৫ এপ্রিলের মধ্যে জাকারবার্গকে এই আয়কর রিটার্ন জমা দিতে হবে। বাজার বিশ্লেষকদের ধারণা, জাকারবার্গের এ বছরের আয়করের পরিমাণ গত বছরের চেয়ে বেশি হবে।ফেসবুকের সদর দপ্তর যেখানে অবস্থিত, সেই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেজিসলেটিভ অ্যানালিস্টস অফিস জানায়, অঙ্গরাজ্য কর্তৃপক্ষ আশা করছে, ফেসবুকের শেয়ার থেকে তারা এ বছর দেড় শ কোটি ডলার রাজস্ব আদায় করবে। এতে সবচেয়ে বেশি লাভবান হবে মার্কিন ট্রেজারি বিভাগ। —সিএনএন অবলম্বনে রোকেয়া রহমান