বিলেত-আমেরিকায় বেশি শীত লাগে কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা বসন্তকালে ইউরোপ বা আমেরিকায় গেলে মনে হবে ভীষণ শীত, কিন্তু ওসব দেশের মানুষ বলবে, শীত কোথায়, এ তো গরম! শীত-গরম বোধ হওয়া আর শরীরের তাপ কমবেশি হওয়া সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। শীত বা গরম লাগা নির্ভর করে শরীরের অনুভূতির ওপর। শীতের দেশে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মোটামুটি গরম মনে হবে। আবার সেই একই তাপমাত্রা আমাদের দেশে এপ্রিল-মে মাসে হলে মনে হবে মোটামুটি শীত। কিন্তু আমাদের দেহের তাপ নিয়ন্ত্রণের নিজস্ব ব্যবস্থা নির্ভর করে মূলত রক্ত সঞ্চালনের ওপর। শীতের দেশে যেহেতু বাতাসের তাপমাত্রা কম, তাই দেহের তাপ সংরক্ষণের ওপর শরীর বেশি গুরুত্ব দেয়। এ উদ্দেশ্যে সে চামড়ার উপরিভাগের ক্ষুদ্র শিরা-উপশিরাগুলো সংকুচিত করে ফেলে। এর ফলে দেহের গরম রক্ত শরীরের ভেতরের দিকে থাকে। দেহের তাপ সংরক্ষণ করা সহজ হয়। আমাদের দেশ নাতিশীতোষ্ণমণ্ডলে। এই আবহাওয়ায় চামড়ার ওপরের দিকের রক্তবাহী নালিগুলো প্রসারিত হয়ে শরীরের তাপ বের করে দিতে সাহায্য করে। শীতের দেশে গেলে শরীরের তাপ সংরক্ষণ-প্রক্রিয়া সমন্বয়ে কিছু সময় লাগে বলে প্রথমে অস্বস্তি হয়। ধীরে ধীরে তা সহ্য হয়ে যায়।