বিশাল সাইবার আক্রমণের শিকার চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইবার আক্রমণ
সাইবার আক্রমণ

২৫ আগস্ট ভয়াবহ সাইবার আক্রমণের মুখে পড়েছিল চীনের ইন্টারনেট ব্যবস্থা। দুই দফা হামলায় চীনের ইন্টারনেট ব্যবস্থা বিপর্যস্ত করে দেয় সাইবার দুর্বৃত্তরা। বার্তা সংস্থা সিএনএন এ তথ্য জানিয়েছে।
চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা ২৫ আগস্ট ইন্টারনেট সমস্যায় পড়েছিলেন। এদিন চীনে সবচেয়ে বড় ধরনের সাইবার আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা। ডটসিএন ইন্টারনেট ডোমেইন নামের যেসব ওয়েবসাইট রয়েছে, সবগুলো সাইবার আক্রমণের শিকার হয়ে বন্ধ হয়ে পড়েছিল। এ আক্রমণের শিকার হয়েছিল জনপ্রিয় মাইক্রোব্লগিং সেবা সিনা ওয়েবু।
চীনের ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, চীনের কম্পিউটার ব্যবস্থায় হঠাত্ করে অসংখ্য ট্রাফিক অনুরোধ আসতে থাকে, যা ডিডিওএস আক্রমণ নামে অধিক পরিচিত। পরে অবশ্য ওই দিনই স্বাভাবিক হয়ে যায়।
কে বা কারা এ ধরনের আক্রমণ চালিয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, সম্প্রতি বিশ্বজুড়ে সাইবার হামলার প্রকোপ বেড়ে গেছে। আক্রমণের মুখে পড়তে হয়েছে গুগল, মাইক্রোসফট, আমাজন, নিউইয়র্ক টাইমসের মতো প্রতিষ্ঠানকেও।