বিশালাকায় সাদা হাঙর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবার:
সি লায়ন, সিল ছোট তিমি, সামুদ্রিক কচ্ছপ, শামুক/স্কুইড, অন্যান্য হাঙর, পচা মাংস।
অমসৃণ ত্বকের দুই পাশে থাকে সংবেদনশীল রেখা, যার সাহায্যে ২৫০ মিটার পর্যন্ত নড়াচড়া করতে পারে।
দৈর্ঘ্য:
৪.৬ থেকে ৬ মিটার পর্যন্ত
গড় ওজন: ১৩০০ কেজি
সর্বোচ্চ ওজন: প্রায় ২২০০ কেজি
আক্রমণ:
নিচ থেকে গিয়ে দ্রুত ও আচমকা শক্তিশালী কামড় দেয়।
অধিকাংশ সাদা হাঙর মানুষকে যে রকম কামড় দেয়, তা প্রাণঘাতী নয়।
সাতটি সারিতে ৩০০টি দাঁত
দাঁতের সর্বোচ্চ দৈর্ঘ্য: ৫.৭ সেন্টিমিটার
চোখের পেছনের ছোট্ট কানে রয়েছে তীক্ষ শ্রবণক্ষমতা।
তরুণাস্থির তৈরি কঙ্কাল, হাড়ের তৈরি নয়।
রেটিনায় দিন-রাতের আলোর পার্থক্য ধরা পড়ে।
বড়, চর্বিযুক্ত, তৈলাক্ত যকৃতের সাহায্য নিয়ে ভাসমান থাকতে পারে।
নতুন এক গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা বলছেন, প্রতিটি সাদা হাঙর প্রায় ৭০ বছর পর্যন্ত বাঁচে।
কার্চারোডন কার্চারিয়াস প্রজাতির সাদা হাঙর পূর্ণবয়স্ক অবস্থায় পৌঁছায় ১৫ বছর বয়সে।
প্রজাতিটির অস্তিত্ব:
৩৫ থেকে ৪০ কোটি বছর।
এক হাজার কোটি পানির ফোঁটার মধ্যেও এক ফোঁটা রক্তের ঘ্রাণ পায়।
নাকের সাহায্যে বৈদ্যুতিক প্রবাহের ক্ষমতা ও দিক নির্ণয় করে।
সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক/লাইভসায়েন্স/আইইউসিএন/এএফপি।