বিশেষ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠাল অ্যাপল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যাপল। এ অনুষ্ঠানের জন্য ১৬ অক্টোবর বিশেষ অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপলের এ অনুষ্ঠানে ‘আইপ্যাড মিনি’র ঘোষণা দেবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। খবর রয়টার্সের।অ্যাপলের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘উই হ্যাভ গট লিটল মোর টু শো ইউ’।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ‘আইপ্যাড মিনি’ নামে বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের চেয়ে ছোট আকারের একটি ট্যাবলেট কম্পিউটার বাজারে আনবে অ্যাপল। আইপ্যাড মিনির দাম হতে পারে ২৫০ থেকে ৩০০ ডলারের মধ্যে। বাজারে থাকা ছোটো আকারের ট্যাবলেটগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতেই অ্যাপল এই পণ্যটি বাজারে আনছে।প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, ২৩ অক্টোবরের বিশেষ অনুষ্ঠানে আইপ্যাড মিনি ছাড়াও ম্যাক মিনি ও ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক প্রো ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিতে পারে অ্যাপল।