বিশেষ পানীয় 'ন্যানো-জুস'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষের অন্ত্রের বিভিন্ন জটিলতার রহস্য উদ্ঘাটনে শিগগিরই বাজারে আসছে ‘ন্যানো-জুস নামের’ একধরনের বিশেষ পানীয়। এটি অন্ত্রের নানা রকম অস্বস্তিকর অবস্থার উপসর্গ, পেটের রোগ, ক্ষুদ্র ও বৃহদন্ত্রের অসুখ এবং পাকস্থলী ও অন্ত্রের অন্যান্য জটিলতা কার্যকরভাবে শনাক্ত করতে চিকিৎসকদের সাহায্য করবে। এটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
প্রাথমিকভাবে এটির কার্যকারিতা যাচাইয়ের জন্য ইঁদুরকে খাইয়ে দেখা হয়েছে। এখন এটি মানুষের ওপর প্রয়োগ করার আগে গবেষকেরা এখন অতি ক্ষুদ্র (ন্যানো) কণার সমন্বয়ে নতুন এক প্রযুক্তির উন্নয়নের চেষ্টা চালাচ্ছেন। বর্তমানে আন্ত্রিক রোগে আক্রান্ত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গের অবস্থা নিরূপণে ব্যবহৃত কৌশলের নানা সীমাবদ্ধতা রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।