বিশ্ব ঐতিহ্যের আগ্নেয়গিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মাউন্ট এতনা আগ্নেয়গিরিকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেওয়া হয়েছে। জাতিসংঘের অধিভুক্ত শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বার্ষিক বৈঠকে গত শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। মাউন্ট এতনাকে বিশ্বের সবচেয়ে ‘সক্রিয় উচ্চতম’ আগ্নেয়গিরি হিসেবে বিবেচনা করা হয়। ১০ হাজার ৯০০ ফুট উঁচু এই আগ্নেয়গিরির রয়েছে প্রায় দুই হাজার ৭০০ বছরের ইতিহাস। এ ছাড়া ইউনেসকোর স্বীকৃতি লাভের যোগ্যতা হিসেবে ‘ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্য’ ও ‘চলমান ভৌগোলিক-প্রক্রিয়া’ প্রভৃতি বৈশিষ্ট্য মাউন্ট এতনাকে এগিয়ে রাখে। বিশ্ব ঐতিহ্য হিসেবে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যের পাহাড়ি দুর্গগুলোকেও এবার স্বীকৃতি দেওয়া হয়েছে। এএফপি।