বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরামচিহ্ন  অংশ-৩

প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের প্রশ্নপত্রের ১০ নম্বর প্রশ্নটি হলো বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। তোমাদের অনুশীলন ও চর্চার সুবিধার্থে আজ কয়েকটি নির্বাচিত নমুনা ‘বিরাম চিহ্নের’ অনুচ্ছেদ দেওয়া হলো।

প্রশ্ন: রাজা বহু বছর পরে চোখ মেলেন বহু বছর পরে তার চোখ দেখে সূর্যের আলো সবুজ পাতা আর দেখে সামনে কে যেন দাঁড়িয়ে
উত্তর: রাজা বহু বছর পরে চোখ মেলেন। বহু বছর পরে তার চোখ দেখে সূর্যের আলো, সবুজ পাতা; আর দেখে—সামনে কে যেন দাঁড়িয়ে!
প্রশ্ন: কী উৎসাহ কী আগ্রহ শুনেও সুখ হয় এ রকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো
উত্তর: কী উৎসাহ, কী আগ্রহ! শুনেও সুখ হয়। এ রকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে, বলুন তো?
প্রশ্ন: এক বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম চলো নায়াগ্রা চলো নায়াগ্রা আহ দেশে গিয়ে কী গল্পটাই না করা যাবে
উত্তর: এক বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম। চলো নায়াগ্রা, চলো নায়াগ্রা। আহ্, দেশে গিয়ে কী গল্পটাই না করা যাবে!
প্রশ্ন: বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র কত অসম্ভব ব্যাপারই যে ঘটে পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি সে যে কী বিস্ময়কর বলে কাউকে বোঝানো সম্ভবই নয়
উত্তর: বিশ্ব-ভূমণ্ডল বড়ই বিচিত্র। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে! পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। সে যে কী বিস্ময়কর বলে কাউকে বোঝানো সম্ভবই নয়।
প্রশ্ন: দশ এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয় পড়াশোনায় সে ভালো খেলাধুলাও করে বাড়ির কাজকর্ম তেমন করতে হয় না তবু বাবামায়ের সাথে সাথেও থাকে
উত্তর: দশ-এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়। পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে। বাড়ির কাজকর্ম তেমন করতে হয় না; তবু বাবা-মায়ের সাথে সাথেও থাকে।
প্রশ্ন: মুসা তো অবাক কত উঁচু গম্ভীর স্তব্ধ এই পাহাড় বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল
উত্তর: মুসা তো অবাক! কত উঁচু, গম্ভীর, স্তব্ধ এই পাহাড়। বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল।
প্রশ্ন: ৮ এপ্রিল ২০১০ সাল নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করলেন সেখানে পৌঁছে অভিযানের জন্য যা যা প্রয়োজন কিনে ফেললেন সেই সব জিনিস
উত্তর: ৮ এপ্রিল, ২০১০ সাল। নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করলেন। সেখানে পৌঁছে অভিযানের জন্য যা-যা প্রয়োজন, কিনে ফেললেন সেই সব জিনিস।

শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা