বিশ্ব মহাকাশ সপ্তাহে অংশ নিতে চাইলে
স্কুলশিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান সম্পর্কে অনুপ্রাণিত করতে জাতিসংঘ প্রতিবছর ৪ থেকে ১০ অক্টোবর ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’ পালন করে থাকে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ওয়ার্ল্ড স্পেস উইক অ্যাসোসিয়েশন সারা বিশ্বে এই সপ্তাহ উদ্যাপন সমন্বয় করে। ২০০৩ সাল থেকে দেশে বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্যাপন করে আসছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। মূল অনুষ্ঠানটি হয় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর গ্রামে। আগামী ৮ অক্টোবর এনায়েতপুর মহাকাশ ভবন চত্বরে ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০১৬’ অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীদের জন্য স্পেস আর্ট প্রতিযোগিতা, ওয়াটার রকেট প্রতিযোগিতা, র্যা লি, স্পেস ডিবেট, স্পেস কুইজ, স্পেস নৃত্য, খুদে নভোচারীদের প্যারেডের আয়োজন থাকবে।
যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা মহাকাশ বিষয়ে উৎসাহী যেকোনো সংস্থা বা ব্যক্তি এ বছর তাদের প্রতিষ্ঠানে আগামী ৪-১০ অক্টোবরের মধ্যে বিশ্ব মহাকাশ সপ্তাহ আয়োজন করতে পারবে। আগ্রহীদের ১০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ব মহাকাশ সপ্তাহের বাংলাদেশ সমন্বয়কারী এফ আর সরকারের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ই-মেইল: [email protected]।
বিজ্ঞপ্তি