বিশ্ব সাইবার গেমসের বাছাইপর্ব সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি উৎসবে বিশ্ব সাইবার গেমস ২০১০ বাংলাদেশ পর্বের বাছাই প্রতিযোগিতার আয়োজন করেছে এফওয়ান ইভেন্ট ম্যানেজমেন্ট। ৯ ও ১০ এপ্রিল এ প্রতিযোগিতা হবে। সিলেটে ফিফা ১০, কাউন্টার স্ট্রাইক ১.৬ ও এনএফএস মোস্ট ওয়ান্টেড (প্রোমো)—এ তিনটি গেমে অংশ নেওয়া যাবে। গতকাল মঙ্গলবার থেকে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে খেলার দিন পর্যন্ত। নিবন্ধনের ঠিকানা: বুক হিল, রাজা ম্যানশন, জিন্দাবাজার; বায়োস, চৌধুরী শপিং সেন্টার, পূর্ব সুবিদবাজার, সিলেট এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উৎসবকেন্দ্র। এ বাছাই প্রতিযোগিতার অংশীদার হচ্ছে স্যামসাং, ইন্টেল, গিগাবাইট, স্মার্ট টেকনোলজিস। — নিজস্ব প্রতিবেদক