বিশ্বকাপ কুইজে ১৫ জন পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার সোর্স লিমিটেড গত রোববার বিশ্বকাপ-২০১০ অনলাইন কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় অংশে ১৫ জন বিজয়ীকে পুরস্কৃত করেছে। এঁদের মধ্যে ১০ জন বিজয়ী ঢাকার ও পাঁচজন ঢাকার বাইরের শাখা অফিস থেকে পুরস্কার গ্রহণ করেন। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বিপণন পরিচালক মোখলেসুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ফাইনাল খেলা পর্যন্ত ইন্টারনেটে www.computersourcebd.com ওয়েবসাইটে এই প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত থাকবে। —বিজ্ঞপ্তি