বিশ্বকাপ কুইজের চূড়ান্ত পর্বের পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কম্পিউটার সোর্স আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। কুইজে অংশগ্রহণ করে ল্যাপটপ জিতেছেন নোবেল সাহা। গতকাল শনিবার কম্পিউটার সোর্স কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খান। তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীকে ল্যাপটপ পুরস্কার দেওয়া হয়েছে। আগামী বছর বিশ্বকাপ ক্রিকেটেও কুইজের আয়োজন থাকবে বলে জানান তিনি। ল্যাপটপ কম্পিউটার বিজয়ী ডট কম সিস্টেমের বাজারজাতকরণ ব্যবস্থাপক নোবেল সাহা ল্যাপটপ পেয়ে উচ্ছ্বসিত হয়ে জানালেন নিজের ভালো লাগার কথা। অন্যান্য পুরস্কারের মধ্যে হার্ডডিস্ক ড্রাইভ জিতেছেন মাহবুব হোসেন খান, শফিকুল ইসলাম এবং মাহসোনি চৌধুরী। —নিজস্ব প্রতিবেদক