বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিশেষ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে বাংলাদেশে ক্যানন ক্যামেরার পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে। বিশ্বকাপ উপলক্ষে দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এসব কুইজে বিজয়ীরা পাবেন বিভিন্ন মডেলের ক্যানন ক্যামেরা। এ ছাড়া বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর পুরো সময় ধরে ক্যাননের বিভিন্ন মডেলের ক্যামেরায় প্রতিষ্ঠানটি দিচ্ছে মূল্যছাড়। আরও আছে র্যাফল ড্র। টুর্নামেন্ট চলার সময় ঢাকার বিভিন্ন এলাকায় ক্যানন ক্যামেরার প্রদর্শনীর আয়োজনও করবে প্রতিষ্ঠানটি। এসব আয়োজন সম্পর্কে জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফি বলেন, ‘ঐতিহ্যিকভাবে খেলাধুলার সঙ্গে ক্যাননের সম্পর্ক অনেক পুরোনো।’ —বিজ্ঞপ্তি