বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বকাপ ক্রিকেটই বাংলাদেশকে পৌঁছে দেবে সারা বিশ্বের কেন্দ্রবিন্দুতে’—এই স্লোগান ধারণ করে আসন্ন বিশ্বকাপের খুঁটিনাটি সব তথ্য নিয়ে চালু হচ্ছে একটি ওয়েবসাইট। পাশাপাশি বাংলাদেশের অপার সৌন্দর্য এবং সুন্দরবন, কক্সবাজারসহ অসংখ্য পর্যটন স্থানের তথ্যও এতে থাকবে। ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সাইটের যাত্রা শুরু হবে। সাইটটির ঠিকানা: www.worldcupcricket24.com। —বিজ্ঞপ্তি