বিশ্বকাপ ঘিরে নকিয়ার অভি স্টোরে নতুন আয়োজন
বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের ভালোবাসার প্রতি সমর্থন জানিয়ে নকিয়ার অনলাইন দোকান অভি স্টোরে নতুন ক্রিকেট প্রোগ্রাম রাখা হয়েছে। বিনা মূল্যের প্রোগ্রামে ম্যাচ চলাকালে স্ট্যাটাস জানার সুযোগের পাশাপাশি রয়েছে খেলা শেষে তা সংরক্ষণের সুবিধা।২০০৯ সালের মে মাসে বিশ্বব্যাপ চালু হওয়া অভি স্টোর ডাউনলোড করার মোবাইল গেমস, প্রোগ্রাম, ভিডিও এবং নকিয়া রিংটোন সুবিধা দিয়ে আসছে। ২০১০ সালের ২১ এপ্রিল অভি স্টোর থেকে আড়াই কোটিতম প্রোগ্রাম ডাউনলোড করা হয়, যা আগের সব রেকর্ড ভেঙেছে। বাংলাদেশে অভি স্টোরে সক্রিয় সদস্যসংখ্যা দুই লাখ দুই হাজার। দেশে অ্যাপ্লিকেশনের ডাউনলোড সংখ্যা ১০ লাখ ৫৮ হাজার। নকিয়ার বিপণন প্রধান সাজিদ রিজওয়ান মতিন বলেন, ‘মানুষে মানুষে সংযুক্তি স্থাপনই নকিয়ার সবসময়ের আগ্রহ। বিশ্বকাপের আনন্দকে আরও বাড়িয়ে দেবে নকিয়ার এই আয়োজন।’অভি স্টোরে এখন আছে ক্রিকেট লিগ অব চ্যাম্পিয়নস ক্রিকেটের সর্বশেষ সংস্করণ, যেখানে সাতটি দেশ থেকে ১২টি ক্লাব একটি টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অবতীর্ণ হয় এবং একটি দল চ্যাম্পিয়ন হয়। খেলাটি বোলিং ও ব্যাটিং—দুই দিক থেকেই যথাক্রমে দ্রুতগতিসম্পন্ন ও হাই স্কোরিং। ক্রিকেট ফ্রি হিট সব ধরনের ক্রিকেটপ্রেমীর জন্য একটি অনবদ্য গেম। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের ক্রিকেট জ্ঞান সম্পর্কে একটি পরীক্ষা নিয়ে থাকে। এই খেলায় সাফল্য পেতে হলে সঠিক শক্তি ও নিখুঁত সময়জ্ঞান থাকা খুবই জরুরি।ইএসপিএন ক্রিকইনফো মবিকাস্ট সরাসরি ফলাফল দেখায়। এখানে আছে বলে বলে ধারাবিবরণী, রয়েছে এক ক্লিকে সিডিউলে প্রবেশের সুযোগ এবং প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট খেলার সর্বশেষ সংবাদ ও ছবির সুবিধা। —বিজ্ঞপ্তি