বিশ্বকাপ নিয়ে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল ডুডল
গুগল ডুডল

ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধন উপলক্ষে হোমপেজে একটি ডুডল তৈরি করেছে গুগল। যাঁরাই গুগলের হোমপেজে যাচ্ছেন তাঁরা একটি ফুটবল স্ক্রিনের ওপর লাফাতে দেখছেন। এ ছাড়াও ব্রাজিলের পতাকার সবুজ ও হলুদ রঙে গুগল লোগোটিকে দেখতে পারছেন।
গুগল লোগোটির ওপরে একটি গোল বক্সে ক্লিক করলে একটি ফুটবল লাফিয়ে এসে পড়ছে। ব্যাক গ্রাউন্ডে রিও ডি জেনিরোর দৃশ্যের সঙ্গে লোগোটির কার্টুন সংস্করণও দেখা যাচ্ছে।
এছাড়া, গুগল লোগোটির ওপর ক্লিক করলে এবারের গুগলের সার্চ পাতাটিতে বিশ্বকাপের খেলার নানা তথ্য পাওয়া যাচ্ছে। বাংলাদেশ থেকে দেখলে কখন খেলা শুরু হবে সে তথ্যও দেখা যাচ্ছে গুগল সার্চ পেজটিতে।
গুগলের সার্চ পেজের তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশ সময় রাত দুইটায় ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে।