বিশ্বকাপের মাতব্বর

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ? নাকি আবারও ইউরোপীয়দের জয়?
সেই ফয়সালা এখনো দেখার অপেক্ষায় ফুটবল-দুনিয়া। কিন্তু তাই বলে চায়ের কাপে ঝড়, ফেসবুকে বাহাস, বাড়ির ছাদে পতাকা ওড়ানো আর প্রিয় দলের নামে জয়ধ্বনি থেমে নেই।
পাঠকেরাই দর্শক। আর দর্শকেরাই তো আসলে বিশ্বকাপের ‘মাতব্বর’।
তাই বিশ্বকাপ যেন শুধু খেলোয়াড়দের নয়, তাদেরও। পাঠকদের বিশ্বকাপ ফুটবলবিষয়ক লেখা নিয়ে আমাদের এবারের আয়োজন।
ধন্যবাদ সবাইকে, যাঁরা লেখা পাঠিয়েছেন। সেরা লেখকদের জন্য থাকছে পুরস্কার।
প্রথম সেরা
তিন হাজার টাকার মুঠোফোন রিচার্জ
দ্বিতীয় সেরা
দুই হাজার টাকার মুঠোফোন রিচার্জ
তৃতীয় সেরা
এক হাজার টাকার মুঠোফোন রিচার্জ
বি. দ্র.: দুই মাসের মধ্যে পুরস্কার না পৌঁছালে যোগাযোগ করুন প্রথম আলোর প্রধান কার্যালয়ের প্রশাসনিক বিভাগে। প্রকাশের পর কোনো লেখা নকল প্রমাণিত হলে পুরস্কার বাতিল বলে বিবেচিত হবে। এ ব্যাপারে প্রথম আলোর সিদ্ধান্তই চূড়ান্ত।