বিশ্বকাপের সময় ও পরে যা ঘটত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে সুষ্ঠুভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত। মাঠে আম্পায়ার না থাকার অভিযোগ অস্বীকার করেছে সরকারি দল। তিনটি মাঠ থেকে আম্পায়ারকে সম্মানের সঙ্গে বের করে দেওয়া হয়েছে। ১৭টি মাঠে খেলা স্থগিত করা হয়েছে ফিক্সিংয়ের অভিযোগে।
খেলা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সকাল থেকে শীত উপেক্ষা করে লাইন ধরে প্রচুর দর্শক মাঠে এসেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিরোধী দল মাঠে আসেনি বলে টানা সাতটি ম্যাচে না খেলেই জিতে গেল সরকারি দল।
‘সরকারি দল একটি বাকশালী বিশ্বকাপ আয়োজন করেছে!’—কদিন বিশ্রাম নিয়ে আবার মাঠে নামার ঘোষণা বিরোধী দলের অধিনায়কের।