বিশ্বকে জানার দারুণ সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্ব এখন হাতের মুঠোয়। অজানা অনেক কিছু জানার সুযোগ হলো। তাই আমি আজ অনেক বড় বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছি।’ গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর এ প্রতিক্রিয়া ব্যক্ত করে নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহ্নাফ ইসলাম। গতকাল মঙ্গলবার নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে এ উৎসব হয়। এ ছাড়া গতকাল খাগড়াছড়ি সরকারি কলেজ ও মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে ইন্টারনেট উৎসব হয়েছে। সকালে প্রতিটি ভেন্যুতে (অনুষ্ঠানস্থান) জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের শুরু হয়। এরপর ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। উৎসবে আই-জিনিয়াসকে প্রথম আলোর পক্ষ থেকে একটি মগ ও গ্রামীণফোনের পক্ষ থেকে পদক দেওয়া হয়। সেরা ১০ জনের বাকি নয়জনকে একটি ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া ভেন্যু-প্রধানকে একটি দেয়ালঘড়ি ও প্রথম আলোর পক্ষ থেকে মগ দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। ‘এসো পৃথিবীর পাঠশালায়...’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ আহ্বান জানিয়ে দ্বিতীয়বারের মতো এ উৎসব শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর। ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:খাগড়াছড়ি: সকাল সাড়ে নয়টায় উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মোহামঞ্চদ নুরুল হুদা। শপথবাক্য পাঠ করান কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল লতিফ। বক্তব্য দেন গ্রামীণফোনের জ্যেষ্ঠ নির্বাহী শুভতোষ বড়ুয়া, প্রথম আলোর খাগড়াছড়ি প্রতিনিধি সৈকত দেওয়ান, বন্ধুসভার সভাপতি দুলাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বন্ধুসভার জিল্লুর রহমান ও জুবায়ের কবির। উৎসবে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়, নতুন কুঁড়ি উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ। মুঠোফোনে ইন্টারনেট ব্রাউজ করে এবার আই-জিনিয়াস নির্বাচিত হয় খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. ফজলে আলম। গত বছরও সে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছিল। ফজলে আলম বলে, ‘পর পর দুবার আই-জিনিয়াস নির্বাচিত হওয়ায় খুবই ভালো লাগছে। ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই।’ অনুষ্ঠানে অধ্যক্ষ মোহামঞ্চদ নুরুল হুদা বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান জীবনে প্রথম পেলাম। খুবই ভালো লাগছে।’ নেত্রকোনা: অনুষ্ঠানে জেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী যোগ দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়, দত্ত উচ্চবিদ্যালয়, নেত্রকোনা উচ্চবিদ্যালয়, পূর্বধলার জগৎমণি পাইলট উচ্চবিদ্যালয়, আটপাড়ার বানিয়াজান সিটি পাইলট উচ্চবিদ্যালয়, মদনের জাহাঙ্গীরপুর টি আমীন পাইলট উচ্চবিদ্যালয়, নেত্রকোনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, মদনের হাজী আবদুল আজিজ খান ডিগ্রি কলেজ, নেত্রকোনার আবু আব্বাছ ডিগ্রি কলেজ ও কেন্দুয়ার ডিগ্রি কলেজ।শপথবাক্য পাঠ করান আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চন্দ্র সাহা। বক্তব্য দেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মতীন্দ্র সরকার, প্রথম আলোর নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহামঞ্চদ খায়রুল হক, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক হাসান আহমেদ। মতীন্দ্র সরকার বলেন, ‘গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাওয়ার মিছিলে রয়েছে।’ কমলগঞ্জ (মৌলভীবাজার): ইন্টারনেটের সুবিধা নিয়ে দূরকে কাছে, অজানাকে জানা ও পৃথিবীটাকে হাতের মুঠোয় রাখতে চায় মাহফুজ আহমদ তরফদার। কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর মাহফুজ আহমদ তরফদার এ প্রতিক্রিয়া ব্যক্ত করে। সে উপজেলার মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। উৎসবে শপথবাক্য পাঠ করান গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়া। বাগেরহাট বন্ধুসভার বন্ধু ইনজামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন, গ্রামীণফোনের সিলেটের এরিয়া ব্যবস্থাপক আকবর কবীর মো. নিয়ামুল খোদা, কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য রফিকুর রহমান। এ উৎসবে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: কমলগঞ্জ গণমহাবিদ্যালয়, কমলগঞ্জ আবদুল গফুর চৌধুরী মহিলা কলেজ, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়, কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, শমশেরনগর সুজা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, শমশেরনগর এ এ টি এম উচ্চবিদ্যালয়, শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়, দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়, আদমপুর তেঁতইগাঁও রশিদ উদ্দীন উচ্চবিদ্যালয় ও চিৎলিয়া জনকল্যাণ উচ্চবিদ্যালয়। অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন প্রথম আলো কমলগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।আজ পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও ঝালকাঠির ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ে ইন্টারনেট উৎসব হবে।