বিশ্বকে জয় করার সংগ্রাম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ নতুন এক পৃথিবীর সঙ্গে পরিচয় হলো। জ্ঞানের এই অপার বিশ্বকে জয় করতে পারলে আমরাও জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারব। আজ এই আনন্দের দিনে শপথ নিলাম, দেশের কল্যাণে এই অজানা বিশ্বকে জয়ে আমাদের সংগ্রাম শুরু হলো।’গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে গতকাল বৃহস্পতিবার আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর এভাবেই শপথের কথা জানায় বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র মল্লিক রেমান আল হাদি।‘এসো পৃথিবীর পাঠশালায়...’ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আহ্বান জানিয়ে উৎসবটি হয় বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে। এ ছাড়া গতকাল ইন্টারনেট উৎসব হয় বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়, নওগাঁর কে ডি সরকারি উচ্চবিদ্যালয়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জের ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ ও সিলেটের বালাগঞ্জ উপজেলার তয়রুননেছা বালিকা উচ্চবিদ্যালয়ে।সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর ইন্টারনেট ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। ওই ১০ জনকে দেওয়া হয় ক্রেস্ট। ওই ১০ জনের মধ্যে সেরা আই-জিনিয়াস পায় মেডেল ও প্রথম আলোর উপহার। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় একটি ঘড়ি ও প্রথম আলোর মগ।যেসব শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি তাদের জন্য ছিল মজার মজার উপকরণ। এর মধ্যে হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোন সবচেয়ে বেশি উপভোগ করে শিক্ষার্থীরা।প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: বরগুনা: উৎসবের উদ্বোধনের শপথবাক্য পাঠ করান বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুছ। ওই শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বরগুনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান লিয়াকত হোসেন, বরগুনা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান, সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত জাহান, গ্রামীণফোনের বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক সুভাষ চন্দ্র লোদ, মীর আবু সায়েম, বরগুনায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন।গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় উৎসবে অংশ নেয় ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উৎসবের উদ্বোধন করেন আনোয়ারা ফহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিনাতুন নেসা। বক্তব্য দেন গ্রামীণফোনের ব্যবস্থাপক রকিবুল হাসান, গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এ বি এম কামরুজ্জামান, রাজশাহী বন্ধুসভার উপদেষ্টা নূর হামীম বীর প্রতীক, রাজশাহীতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। আই-জিনিয়াস নির্বাচিত হয় গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র আফরাঈস হোসন। বান্দরবান: উৎসবের উদ্বোধন করেন বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানরঞ্জন চাকমা। বক্তব্য দেন পুলিশ সুপার কামরুল আহসান, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক জহির রায়হান, প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, বন্ধুসভার জেলা সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ।উৎসবে জেলা সদরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। আই-জিনিয়াস নির্বাচিত হয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সম্রাট বড়ুয়া।নওগাঁ: নওগাঁ সদর উপজেলার উৎসবে যোগ দেয় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। তাদের শপথবাক্য পাঠ করান কে ডি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার চাকী। বক্তব্য দেন নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা শরিফুল ইসলাম খান, আতাউল হক সিদ্দীকি, গ্রামীণফোনের কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রথম আলোর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি খায়রুল ইসলাম। আই-জিনিয়াস নির্বাচিত হয় কে ডি সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র হাবিব আল হাসান।ভৈরব: উৎসবের উদ্বোধন করেন ভৈরব রফিকুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাহিদ আক্তার জাহান। ভৈরবের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের শপথবাক্য পাঠ করান কলেজের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম। বক্তব্য দেন কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মো. সায়দুল্লাহ মিয়া, গ্রামীণফোনের নরসিংদীর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবদুর রাজ্জাক, বন্ধুসভার উপদেষ্টা আজিজুল হক, ভৈরবে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন।আই-জিনিয়াস নির্বাচিত হয় হাজী আসমত কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ফয়সাল আহমেদ। বালাগঞ্জ: উৎসবে বালাগঞ্জ উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক যোগ দেন। শপথবাক্য পাঠ করান তয়রুননেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম আখন্দ। বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম খান, প্রবীণ শিক্ষক প্রতুল রঞ্জন দত্ত, গ্রামীণফোনের কর্মকর্তা মামুন ভূইয়া, প্রথম আলোর বালাগঞ্জ প্রতিনিধি শিপন খান। আই-জিনিয়াস নির্বাচিত হয় বালাগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র বদরুল ইসলাম।এ বছর সারা দেশে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব করার সিদ্ধান্ত হয়েছে। গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ আয়োজনে এই উৎসবের সহযোগী হিসেবে রয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। সহায়তা দিচ্ছে গুগল, অপেরা, নকিয়া, ফেসবুক, চ্যানেল আই ও রেডিও ফুর্তি। উৎসবের ব্যবস্থাপনায় সহযোগিতা করছে এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেড। বন্ধুসভার সার্বিক সহযোগিতায় এসব অনুষ্ঠান হচ্ছে।আজ শুক্রবার ইন্টারনেট উৎসব হবে না। কাল শনিবার উৎসব হবে মৌলভীবাজার সরকারি কলেজ, রাঙামাটিতে কাপ্তাই উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জে কটিয়াদী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, জয়পুরহাটে রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় ও বরগুনার আমতলী ডিগ্রি কলেজে।