বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোন বিক্রি বাড়ছে।
স্মার্টফোন বিক্রি বাড়ছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুন—এই তিন মাসে ২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

এই তিন মাসে মোট স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৪ কোটি ৪০ লাখ ইউনিট। এ সময় শীর্ষ ১০ স্মার্টফোন নির্মাতার মধ্যে মাত্র পাঁচটি নির্মাতা প্রতিষ্ঠান প্রবৃদ্ধি দেখাতে পেরেছে। এই পাঁচটি প্রতিষ্ঠান হচ্ছে চীনের হুয়াওয়ে, অপো, শিয়াওমি, বিবিকে ও দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। এর মধ্যে বিবিকের অধীনে রয়েছে অপো ও ভিভো ব্র্যান্ডের স্মার্টফোন।

বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের চেয়ে ১০ শতাংশ বেশি বাজার দখল করে রেখেছে স্যামসাং।

পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকায় আইফোনের বিক্রি কমে গেছে। এ ছাড়া চীন ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আইফোন বিক্রি ২৬ শতাংশ কমেছে।

গার্টনারের গবেষণা পরিচালক অংশুল গুপ্ত এক বিবৃতিতে বলেন, বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রাহকেরা নতুন হার্ডওয়্যারের জন্য অপেক্ষায় থাকায় প্রিমিয়াম স্মার্টফোন বিক্রি বেড়েছে।
শীর্ষ পাঁচ স্মার্টফোন নির্মাতার মধ্যে ১২৯ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে অপো।

অবশ্য বছরের দ্বিতীয় প্রান্তিকে ফিচার ফোন বিক্রি ১৪ শতাংশ কমেছে। এতে মোট মোবাইল ফোন বিক্রি কমে গেছে।

গার্টনারের তথ্য অনুযায়ী, উন্নত দেশগুলোর বাজারে স্মার্টফোন বিক্রি কমলেও উন্নয়নশীল দেশগুলোর বাজারে ৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত স্মার্টফোন বিক্রি বেড়েছে। তথ্যসূত্র: আইএএনএস।