বিশ্বজোড়া সেলফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল সেলফি
গ্লোবাল সেলফি
জুম করা গ্লোবাল সেলফি
জুম করা গ্লোবাল সেলফি

স্মার্টফোন বা ট্যাবলেট হাতে নিয়ে নিজেই নিজের ছবি তোলা—এই হলো সেলফি, এ যুগের জনপ্রিয় এক ধারা৷ ফেসবুক ভেসে যায় এই সেলফিতেই৷ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তৈরি করেছে ‘গ্লোবাল সেলফি’৷ ১৩১টি দেশ ও অঞ্চল থেকে ৩৬ হাজারের বেশি মানুষের তোলা সেলফি দিয়ে নাসা তৈরি করেছে মহাকাশ থেকে দেখা পৃথিবীর মানচিত্র৷ পৃথিবীর এই মানচিত্রে মোজাইক পদ্ধতিতে বসানো হয়েছে মানুষের ছবিগুলো৷
ওয়েবসাইটে ৩.২ গিগাপিক্সেলের এই গ্লোবাল সেলফি দেখা যাবে৷

জুম করে করে প্রত্যেকের ছবিই স্পস্ট দেখা যায়
জুম করে করে প্রত্যেকের ছবিই স্পস্ট দেখা যায়

মজার ব্যাপার হলো, জুম করে প্রতিটা সেলফিই স্পষ্ট করে দেখা যাবে৷ চলতি বছরের ধরিত্রী দিবস উপলক্ষে নাসা এ আয়োজন করেছিল৷ নাসার প্রোপালসন ল্যবরেটরিতে নিজের প্রতিকৃতি তুলে পাঠিয়েছিলেন অংশগ্রহণকারীরা৷ সেগুলো দিয়েই তৈরি করা হয়েছে গ্লোবাল সেলফি৷ ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীতেও এই ছবি ছাপা হয়েছে৷
এই গ্লোবাল সেলছি দেখার ঠিকানা: http://goo.gl/aQBY0N
—নাসা, ন্যাশনাল জিওগ্রাফিক