বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে ধারণা আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চশিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা ক্লাস নোট ও লেকচার, বিশ্ববিদ্যালয়ের নোটিশ ও প্রশাসনিক তথ্য এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ভবনে বিদ্যমান অবকাঠামো পরিবর্তন না করে আরও সহজে কীভাবে প্রবেশ করতে পারবেন—এসব সমস্যার কারিগরি সমাধানে উদ্ভাবনী ধারণাপত্র আহ্বান করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। দেশের যেকোনো প্রতিষ্ঠান বা কনসোর্টিয়াম ধারণা জমা দিতে পারবে। জমা দেওয়ার শেষ সময়সীমা ১৫ সেপ্টেম্বর। বিস্তারিত: www.challenge.gov.bd বিজ্ঞপ্তি