বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্টিভ জবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস এবার পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত হলেন।ভারতের বেঙ্গালুরুর ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট (আইএফআইএম) বিজনেস স্কুলে ‘দশকের সেরা প্রধান নির্বাহী’ হিসেবে পাঠ্যসূচিতে যুক্ত হয়েছেন। এতে ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের চতুর্থ সেমিস্টারে লিডারশিপ শীর্ষক বিষয়ে স্টিভ জবসের বিস্তারিত জীবন সম্পর্কে পড়ানো হবে। এর আগে প্রতিষ্ঠানটি ভারতের ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির জীবনী শিক্ষার্থীদের জন্য পাঠ্যসূচিতে যুক্ত করেছিল।স্টিভ জবসের জীবনী পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা একজন আদর্শ ও সফল ব্যবসায়ীর নানা দিক সম্পর্কে জানতে পারবে বলে বিশ্বাস প্রতিষ্ঠানটির। আইএফআইএমের সহকারী অধ্যাপক শাহজি কুরিয়ান বলেন, ‘ব্যবসায়ের ক্ষেত্রে উন্নতির জন্য প্রয়োজন হয় মেধা, বুদ্ধি কিংবা দারুণ কিছু উদ্ভাবনের ক্ষমতা। সে কাজটি করে গেছেন স্টিভ জবস, যা সারা বিশ্ব পরিবর্তন করেছে।’প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, স্টিভের সারা জীবনের উল্লেখযোগ্য অর্জন এবং উদ্ভাবনশক্তি তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিক করবে নতুনভাবে এগিয়ে যেতে। অ্যাপল থেকে চলে গিয়ে আবার ফিরে এসেও যে সফলতার সঙ্গে অ্যাপলকে এগিয়ে নিয়ে গেছেন এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন, তা সত্যিকার অর্থেই অনুকরণীয়। তাই স্টিভের জীবনের ব্যবসায় শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত করা হয়েছে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম