
সঠিক উত্তরটি লেখ অংশ-১৬
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এভাবে।
অধ্যায়-১২
১৯. ম্রো জাতিসত্তার নিজস্ব ধর্মের নাম কী?
ক. তোরাই খ. কিম গ. নাপ্পী ঘ. মনখেসে
উত্তর: ক. তোরাই
২০. ‘নাতং’ কী?
ক. এক জাতিসত্তার ধর্মের নাম
খ. এক প্রকার কানের দুল
গ. এক প্রকার খাবার
ঘ. এক জাতিসত্তার ভাষা
উত্তর: খ. এক প্রকার কানের দুল
অধ্যায়-১৩
১. পৃথিবীতে এ পর্যন্ত কতটি বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে?
ক. তিনটি খ. দুটি গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: খ. দুটি
২. পৃথিবীতে কীভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে?
ক. যুদ্ধের মাধ্যমে
খ. ধর্ম প্রচারের মাধ্যমে
গ. পারস্পরিক সহযোগিতার মাধ্যমে
ঘ. পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাতের মাধ্যমে
উত্তর: গ. পারস্পরিক সহযোগিতার মাধ্যমে।
৩. জাতিসংঘ কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. আঞ্চলিক প্রতিষ্ঠান
খ. আন্তর্জাতিক প্রতিষ্ঠান
গ. সামাজিক প্রতিষ্ঠান
ঘ. রাজনৈতিক প্রতিষ্ঠান
উত্তর: খ. আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
৪. জাতিসংঘ কত সালে গঠিত হয়েছিল?
ক. ১৯৪১ সালে খ. ১৯৪২ সালে
গ. ১৯৪৫ সালে ঘ. ১৯৪৭ সালে
উত্তর: গ. ১৯৪৫ সালে
৫. বর্তমানে জাতিসংঘের সদস্যসংখ্যা—
ক. ১৭০ খ. ১৮২ গ. ১৮৮ ঘ. ১৯৩
উত্তর: ঘ. ১৯৩
৬. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে?
ক. ১৯৮০ সালে খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৬ সালে ঘ. ১৯৯৫ সালে
উত্তর: গ. ১৯৮৬ সালে
৭. বিশ্বশান্তি ও নিরাপত্তারক্ষার মূল দায়িত্ব কোন প্রতিষ্ঠানের?
ক. জাতিসংঘের খ. ওআইসির
গ. আন্তর্জাতিক আদালতের
ঘ. ইউরোপীয় ইউনিয়নের
উত্তর: ক. জাতিসংঘের
৮. জাতিসংঘে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর শান্তিরক্ষী দেশ কোনটি?
ক. ভারত খ. বাংলাদেশ
গ. পাকিস্তান ঘ. শ্রীলঙ্কা
উত্তর: খ. বাংলাদেশ
৯. কতটি সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছে?
ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি
উত্তর: খ. ছয়টি
১০। কোন সংস্থাটি সারা বিশ্বের দেশ নিয়ে কাজ করে থাকে?
ক. সার্ক খ. আসিয়ান
গ. ইউরোপীয় ইউনিয়ন ঘ. জাতিসংঘ
উত্তর: ঘ. জাতিসংঘ
১১. খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. গণচীনে খ. ফ্রান্সে
গ. ইতালির রোমে
ঘ. মার্কিন যুক্তরাষ্ট্রে
উত্তর: গ. ইতালির রোমে।
শিক্ষক
বিএমটিটিআই, গাজীপুর
শেষ অংশ ছাপা হবে আগামীকাল