বিশ্বসেরা প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তাঁর কর্মীদের কাছ থেকে বিশ্বসেরা প্রধান নির্বাহীর স্বীকৃতি পেয়েছেন। ৯৯ শতাংশ রেটিং নিয়ে হুডি পরা ২৮ বছর বয়সী জাকারবার্গই হয়েছেন বিশ্বসেরা ‘বস’। কাজের পরিবেশ ও প্রতিষ্ঠান পরামর্শক বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান গ্লাসডোর সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছে। প্রযুক্তি বিষয় ওয়েবসাইট পিসি ম্যাগ জানিয়েছে, গ্লাসডোর সম্প্রতি বিশ্বের সেরা ৫০ জন প্রধান নির্বাহীর তালিকা প্রকাশ করেছে। কর্মীদের দেওয়া এক বছরের রেটিং হিসাব করে প্রতিবছর প্রধান নির্বাহীর এ তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি।গ্লাসডোর জানিয়েছে, কর্মীদের দেওয়া ৯৯ শতাংশ ইতিবাচক মন্তব্য জাকারবার্গকে বিশ্বসেরা নির্বাহীদের তালিকার প্রথম স্থানে এনেছে। কর্মীরা জাকারবার্গের সব সিদ্ধান্তেই খুশি।গ্লাসডোরের ৫০ জন সেরা নির্বাহীর তালিকায় প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৮ জনের ঠাঁই হয়েছে। এর মধ্যে রয়েছেন গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ, স্যাপের বিল ম্যাকডারমট ও জিম হেজম্যান, আমাজনের জেফ বেজোস, ওরাকলের ল্যারি অ্যালিসন, ডেলের মাইকেল ডেল, অ্যাপলের টিম কুক।গ্লাসডোর নির্বাচিত সেরা প্রধান নির্বাহীর তালিকা দেখুন নিচের লিংকটিতে-http://www.glassdoor.com/50-Highest-Rated-CEOs.htm